চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:৩৩ পিএম, ২০২১-০৩-২৭

কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে জাঁক দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মা-মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে মুনাফালোভি কিছু মাছ ব্যবসায়ি। হতদরিদ্র সাধারণ পরিবারের লোকজনকে ভালো বেতনের আশ্বাস দিয়ে এসব অবৈধ জাঁকে মাছ ধরাচ্ছে এই চক্রটি।

শনিবার (২৭ মার্চ) রাঙামাটি শহরের উপকন্ঠে কলেজ গেইটস্থ কাঁটা পাহাড় এলাকায় এই ধরনের একটি জাঁক ঘেরাও করে সেখানে বানানো অক্সিজেন লাগিয়ে পানির তলদেশে পাঠানো হয় রাসেল নামের এক অনভিজ্ঞ যুবককে। কিন্তু পানির নীচে অক্সিজেনের অভাবে শ্বাস বন্ধ হয়ে রাসেল সেখানেই মারা যায়।

৩০ বছর বয়সী রাসেল রাঙামাটির লংগদু উপজেলাধীন আটারক ছড়া ইউনিয়নের করলাছড়ি গ্রামের বাসিন্দা এবং ছেলে-মেয়ে দুই সন্তানের জনক বলে জানাগেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুুপুর সাড়ে ১২টার দিকে তপন বিকাশ চাকমাসহ তিনজন লোক রাসেলকে হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে জানালে নিহতের মরদেহ ফেলে উক্ত তিন ব্যক্তি হাসপাতাল ত্যাগ করে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়ে যায়। পরে বিষয়টি জানিয়ে কোতয়ালী থানায় খবর দেওয়া হয়। থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহটির সুরতহালসহ প্রাথমিক রিপোর্ট তৈরি করে।

এদিকে রাসেলের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে রাসেলের লাশ নিজেদের বলে শনাক্ত করে। এসময় নিহতের ছোট ভাই মোস্তফা জানায়, তার ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন খবর জানানো হয় তাকে। পরে হাসপাতালে এসে জানতে পারেন অপরিচিত তিন লোক তার ভাইকে হাসপাতালে এনে ফেলে রেখে যায়।

খোঁজ নিয়ে জানাগেছে, রাসেল রাঙামাটি কলেজ গেইটের বাসিন্দা জনৈক মাছ ব্যবসায়ি সোনাইয়া’র জালের নৌকায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়। কাটাছড়িতে সোনাইয়ার জাঁকে জাল ফেলে অক্সিজেন পাইপ ব্যবহার করে তলদেশে আটকে থাকা জাল খুলতে পাঠানো হয় রাসেলকে। সেখানে গিয়ে জালে পা আটকে গিয়ে সে আর উপরে উঠতে পারেনি। পরবর্তীতে কোমরে বেঁধে রাখা পাইপ টেনে রাসেলকে উঠানো হয় বলে জানিয়েছে সেই নৌকার অপর জেলে চাকমা যুবক সুমন।

এদিকে অবৈধ জাঁকের মালিক মাছ ব্যবসায়ি সোনাইয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি নিহতের পরিবারের জন্য অপেক্ষা করছি তারা আসলে সমঝোতা করার চেষ্ঠা করবো। রাসেল মারা যাওয়ার পর হতে আপনি পলাতক রয়েছেন কেন? এমন প্রশ্নের জবাবে প্রতিবেদককে তিনি বলেন, আসলে রাসেল মারা যাওয়ায় আমি ভয় পেয়ে নিজেকে একটু আড়ালে রেখেছি।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর